1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

টেকনাফে আচারের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় ২ নারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ৭:৫৩ এএম

কক্সবাজারের টেকনাফে আচারের প্যাকেটে লুকিয়ে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে টেকনাফ আল জামিয়া জামে মসজিদের নিকটস্থ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 ১০টা ৩৮ মিনিটে প্রেস ব্রিফিংয়ে বিজিবি-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক উপ-পরিচালক আবু রাসেল সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

 

আটক দুই নারী হলেন— টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল গ্রামের মৃত দিল মোহাম্মদের স্ত্রী মমতাজ বেগম (২৬) এবং হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের মো. সেলিমের স্ত্রী জুহুরা বেগম (২৮)।

 

তাদের কাছ থেকে মোট ৪ হাজার ৭০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১৪ লক্ষ ১১ হাজার ৮০০ টাকা।

 

বিজিবি জানায়, আটক দুই নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com