1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

টেকনাফে ইয়াবা ও ক্রিস্টাল ম্যাথসহ যুবক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ৯:৪৮ এএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ (আইস) উদ্ধার করা হয়েছে।

এসময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

 

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাইট্যং পাড়া কবরস্থানের পাশে বসবাসরত মৃত আব্দুস সালামের ছেলে মো. এরফান (২২) কে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।

 

আটককৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com