1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩ অপহৃত উদ্ধার, আটক ৩

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ১:১৬ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে তিনজন অপহৃতকে উদ্ধার এবং তিনজন অপহরণকারীকে আটক করা হয়েছে।

 

জানা যায়, গত রবিাবর (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা তিনজন অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় তিনজন অপহরণকারীকে ঘটনাস্থল থেকে আটক করে কোস্টগার্ড।

 

উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানিয়েছেন, অপহরণকারীরা তাদের আটকে রেখে মুক্তিপণের জন্য নির্যাতন করছিল। পরে তাদের মালয়েশিয়া পাচারের পরিকল্পনাও ছিল।

 

আটককৃত অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com