1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

টেকনাফে ভাড়া বাসায় অভিযান, ৩৭ রোহিঙ্গা ও আশ্রয়দাতা নারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ১২:২১ পিএম

কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব পানখালী এলাকায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত নারী, পুরুষ ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গা শরনার্থী এবং তাদের আশ্রয়দাতা এক নারীকে আটক করা হয়েছে।

 

র‍্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কিছু রোহিঙ্গা শরনার্থী অবৈধভাবে ক্যাম্প থেকে পালিয়ে লোকালয়ে ভাড়া বাসায় অবস্থান করছে এবং অপহরণ, খুন-গুমসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। স্থানীয় কিছু বাড়ির মালিক আর্থিক লোভে এসব রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছিলেন।

এরই প্রেক্ষিতে গত ৭ অক্টোবর রাতে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল পূর্ব পানখালী এলাকায় একাধিক ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোট ৩৭ জন রোহিঙ্গা শরনার্থী এবং তাদের আশ্রয়দাতা এক নারীকে আটক করে।

 

আটককৃত বাড়ির মালিক হলেন হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব পানখালী এলাকার নুর আলমের স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৪)। অভিযানকালে অন্যান্য বাড়ির মালিকরা পলাতক থাকায় তাদের শনাক্তের চেষ্টা চলছে।

 

র‍্যাব- ১৫ জানায়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গারা যেন ক্যাম্পের বাইরে এসে লোকালয়ে অবৈধভাবে বসবাস করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন র‍্যাব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com