1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

টেকনাফে র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলমসহ ৩ জন গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ৭:৫৮ এএম

কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলম (৩৫) সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিপিসি-১ (টেকনাফ) এর একটি চৌকস আভিযানিক দল লেদা এলাকায় অভিযান চালায়। এসময় ১২ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পর জাহাঙ্গীরের সহযোগী ৫০-৬০ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে লাঠি-সোটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে র‌্যাব সদস্যদের উপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে র‌্যাবের কয়েকজন সদস্য আহত হন।

 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে র‌্যাব আরও দুই সহযোগীকে আটক করে। আটককৃতরা হলেো লেদা পুরাতন শরনার্থী ক্যাম্পের ২৪ নং ক্যাম্পের মোঃ ছালাম (১৮), মহেশখালী দক্ষিণ ঝাপুয়া এলাকার মোঃ আনোয়ার হোসাইন (২৭) বর্তমানে হ্নীলা পুরাতন স্টেশন এলাকায় অবস্থানরত।

 

এসময় তাদের হেফাজত থেকে দুটি লাঠি ও সাত টুকরো ইট ভাঙা উদ্ধার করা হয়।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল টিমের উপর হামলাসহ খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট মোট ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাবের উপর হামলার অভিযোগে টেকনাফ মডেল থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com