1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ ইজিবাইক জব্দ করেছে কোস্ট গার্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ১২:৫২ পিএম

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশী করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় মাদক পাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবা ও ইজিবাইক পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com