1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দমদমিয়া চেকপোস্টে বাংলা চোলাই মদসহ দুইজন আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ১:৩৪ পিএম

সীমান্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সফল অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দমদমিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে বাংলা চোলাই মদ পাচারের সময় দুইজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

 

বিজিবি সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পায়রা সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের ছাদে মালামালের সাথে থাকা দুই যাত্রীর আচরণে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের বিস্তারিত তল্লাশি চালান।

 

পরে এক যাত্রীর বহন করা কাঠের ওয়ারড্রপের ভেতর চতুরতার সঙ্গে লুকানো অবস্থায় চারটি কালো পলিথিনে মোড়ানো মোট ৯ দশমিক ৫ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়।

 

ঘটনার সঙ্গে জড়িত দুইজন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন উখিয়ার থাইংখালীর অলি আহমেদের পুত্র মোহাম্মদ কায়েছ এবং টেকনাফের নাইটং পাড়ার মৃত হাসেমের পুত্র মোঃ আব্দুল ফয়েজ।

 

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com