1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের মতাদর্শ নিয়ে সতর্ক থাকার আহ্বান কওমি আলেমদের আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আমরা বলেছিলাম, যৌক্তিক মাত্রায় কিছু কোটা রাখা উচিত: সারজিস আলম উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১ টাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘দুনিয়াত্তু বিচার চাই’-নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৮:৪০ এএম

খাগড়াছড়ির দীঘিনালায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাতাধীন (ইউপিডিএফ) সংগঠনের কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার বাবুছড়ায় ইউনিয়নের নারাইছড়ির জোড়া সিন্ধু কার্বারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা সবাই ইউপিডিএফর সামরিক শাখার সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, নারাইছড়ির জোড়া সিন্ধু কার্বারি পাড়া এলাকায় ইউপিডিএফ সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ ও পিপলস লিবারেশন আর্মির’ আস্তানায় হামলা করে জেএসএস। এসময় দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, নারাইছড়ির ডুলুছড়ি এলাকায় দুপক্ষের গোলাগুলির খবর পেয়েছি। এ ঘটনায় চারজন নিহতের খবর পেলেও মরদেহ বা তাদের না ঠিকানা জানা যায়নি। ঘটনাস্থলে দুর্গম হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা এখনও পৌছাতে পারেনি।

এদিকে, নিহতের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে ইউপিডিএফ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com