1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা উদ্ধার, নারী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৭:১০ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিমপাড়ায় এ অভিযান চালানো হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে বান্দরবান ও কক্সবাজার জেলা কার্যালয়ের সম্মিলিত টিম এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে গ্রেফতার হওয়া নারী ফাতেমা খাতুন (৩৮)। তার বসতঘরের শয়নকক্ষে রাখা স্টিলের ওয়ারড্রব ও খাটের নিচ থেকে মোট ১ লাখ ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪৩ হাজার ৫০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ১ লাখ ইয়াবা টিস্যু ও স্কচটেপে মোড়ানো অবস্থায় প্লাস্টিকের ব্যাগ থেকে এবং আরও ২০০ ইয়াবা খাটের তোশকের নিচ থেকে পাওয়া যায় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com