1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মিয়ানমার জলসীমায় মাছ ধরতে গিয়ে ১২২ জেলে ও ১৯ ফিশিং বোট আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১:২০ পিএম

কক্সবাজার-টেকনাফ উপকূলে মিয়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ ধরতে যাওয়ার সময় ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কয়েকটি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে প্রবেশ করে। খবর পেয়ে বিসিজি আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান চালায়।

 

অভিযান চলাকালে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এলাকায় প্রবেশ করা ১৯টি বাংলাদেশী ফিশিং বোটসহ মোট ১২২ জন জেলেকে আটক করা হয়।

 

এদের মধ্যে বাংলাদেশি জেলে ২৯ জন এবং রোহিঙ্গা জেলে ৯৩ জন বলে জানায় কোস্ট গার্ড।

 

কোস্ট গার্ড জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি বাংলাদেশি ফিশিং বোটগুলোর মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশের প্রবণতা বেড়ে গেছে। এর ফলে প্রায় প্রতিদিনই আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের আটক করছে।

 

আটককৃত জেলে এবং জব্দকৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com