1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

মেরিন ড্রাইভে মাছ ধরতে গিয়ে জাহেদের মৃত্যু — হিমছড়ি সৈকতে মিলল মরদেহ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৫ ৭:০৩ এএম

মেরিন ড্রাইভে মাছ ধরতে গিয়ে জাহেদের মৃত্যু — হিমছড়ি সৈকতে মিলল মরদেহ

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি জাদুঘর এলাকায় মাছ ধরতে গিয়ে জাহেদ নামের এক ব্যক্তি সাগরে ডুবে মারা গেছেন। সকালে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জাহেদ সাগরে মাছ ধরতে যান। দীর্ঘ সময়েও ফিরে না আসায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে কিছুক্ষণ আগে হিমছড়ি সেনানিবাস এলাকার পাশে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরের ঢেউয়ের তোড়ে পড়ে গিয়ে জাহেদ মারা গেছেন।

মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com