1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রে ওড়ার আগমুহূর্তে প্লেনে আগুন, সরিয়ে নেওয়া হলো যাত্রীদের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ৪:১৯ এএম

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে প্লেনটি থেকে যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

জানা যায়, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। কিন্তু সেটি রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করার সময় হঠাৎ সমস্যার মুখে পড়ে। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের প্লেনটিতে ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

এই বিতর্কের শিকড় প্রায় এক শতাব্দী আগের ফরাসি ঔপনিবেশিক শাসনের সময় সীমান্ত নির্ধারণ নিয়ে, যা আজও দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ হয়ে আছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com