1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

রাজশাহীতে আমের জন্য হিমাগার হবে : তারেক রহমান

✍️ বার্তা বাজার •

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ১২:২৯ পিএম

চাষিদের আর্থিকভাবে লাভবান করতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও সংরক্ষণের জন্য কোনো আধুনিক হিমাগার নেই। তাই পরীক্ষানিরীক্ষার মাধ্যমে আম সংরক্ষণের ব্যবস্থা করে এই অঞ্চলে হিমাগার নির্মাণ করা হবে।

 

তিনি আরও বলেন, ধানের শীষের সরকার গঠন করতে পারলে পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু, খাল ও পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ পুরো উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবে।

 

তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর মাধ্যমে বীজ, সার, কীটনাশক ও ঋণসহ সব সরকারি সুবিধা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। সমাবেশে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান।

 

রাজশাহীর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান নওগাঁ ও বগুড়ায় নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরদিন রংপুর এবং পরবর্তী দিন সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com