1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রেজুখাল চেকপোস্টে ইয়াবাসহ তিন পাচারকারী গ্রেফতার

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ০১/১০/২০২৫ ৮:৩৫ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র আওতাধীন রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রমে ১৬হাজার ৪শ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ তিনজন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার(১ অক্টোবর) সকাল ১১টার দিকে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবি। গ্রেফতারকৃতরা হলো টেকনাফের মোঃ জুবাইর (৫০), লেদা রোহিঙ্গা ক্যাম্পের ললিতা(৪০) ও বালুখালী ক্যাম্পের মোহাম্মদ জোবাইর (২৮)।

 

বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে তাদের শরীর থেকে অভিনব কায়দায় লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযানে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com