1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রেজুখাল চেকপোস্টে হাতেনাতে ধরা দুই চোরাকারি: সুপার সিরিয়াল জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ৯:৩১ এএম

কক্সবাজারে রেজুখাল চেকপোস্টে অভিযানে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর সহায়তায় সরবরাহকৃত “সুপার সিরিয়াল” এর ২ হাজার প্যাকেটসহ দুই চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। নিয়মিত তল্লাশির সময় কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সুপার সিরিয়াল জব্দ করা হয়।

 

অভিযানে আটকরা হলেন, চকরিয়ার চিরিঙ্গা সওদাগরঘোনা এলাকার মো. নুরুজ্জামানের ছেলে মো. জয়নাল আবেদীন (২৮) ও মালুমঘাট হাজীপাড়া এলাকার মো. নুর মোহাম্মদের ছেলে মো. রাজিব হোসেন (২০)। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

 

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, অবৈধ চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে কাজ করে যাচ্ছে।

 

তিনি আরও জানান, আটক আসামি ও জব্দ মালামাল নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com