1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

“রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক অংশীজনের ভূমিকা অপরিহার্য” – এস.এম রাশেদুজ্জামান

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ২:৪১ পিএম

মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত উদ্বাস্তু রোহিঙ্গাদের নিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত উন্নয়ন সংস্থা স্যোসাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব) এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় সংস্থাটির উখিয়ার বালুখালীস্থ আঞ্চলিক কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ছওয়াব চেয়ারম্যান এস.এম. রাশেদুজ্জামান বলেন- রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রতিটি উন্নয়ন সংস্থার কর্মীদের রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন- রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়ার ভূমিকাই ছিলো একটি অনুকরণীয় মডেল। মায়ানমার সরকার কর্তৃক জুলুম নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা এদেশে মানবিক আশ্রয় নিয়েছে। কাজেই তাঁদের প্রতি মানবিক আচরণের পাশাপাশি তাঁরা যেনো অধিকার এবং মর্যাদা সহ নিজ দেশে যতদ্রুত সময়ে সম্ভব ফেরত যেতে পারে সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শরণার্থী ক্যাম্পে কর্মরত প্রতিটি উন্নয়ন সংস্থার কর্মীদেরও এই মনোভাব নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।

এছাড়াও ছওয়াব কর্তৃক গৃহিত যেকোনো প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতা, নিষ্ঠা এবং একাগ্রতার সাথে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান ছওয়াব চেয়ারম্যান এস.এম রাশেদুজ্জামান।

 

ছওয়াব এর কক্সবাজার ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর আবু সাদাত নূহ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার-ফান্ড রেইজিং এন্ড প্রোগ্রামস শেখ মহিদ মোস্তফা, এডুকেশন কোর্ডিনেটর আতাউল্লাহ, এডমিন অফিসার মোর্শেদুল আরেফিন এবং বিভিন্ন প্রজেক্ট অফিসার ও স্টাফসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com