1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন! ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির ৩১ অক্টোবর এইচএসসির পরীক্ষার ফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী উখিয়া ভূমি অফিসে নিয়ম নয়, অবৈধ ‘লেনদেনেই’ সেবা!

র‍্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা সিকদার গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ১০:৫৬ এএম

র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে উখিয়ার মরাগাছতলা এলাকা থেকে র‌্যাব পরিচয়ে অপহরণ চক্রের অন্যতম মূলহোতা সিকদার ওরফে বলি (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সে মরাগাছতলা এলাকার বাসিন্দা এবং পিতা আবু।

গত ১১ জুন ২০২৫ বুধবার রাত আনুমানিক ২৩:০০ টায় রোহিঙ্গা ক্যাম্প-১৫ তে বসবাসরত মো. রহিমুল্লাহর ছেলে মো. হাফিজ উল্লাহকে র‌্যাব পরিচয়ে তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী অপহরণ করে। অপহরণকারীরা হলো বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব ও সন্ত্রাসী সিকদার। তারা ভিকটিমকে নিজ বসতঘর থেকে ডেকে রঙ্গিখালী গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থান থেকে ভিকটিমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং প্রশাসনের সহায়তা নিলে ভিকটিমকে হত্যার হুমকি দেওয়া হয়।

অপহরণের সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব-১৫ ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। ১৪ জুন ২০২৫ বরখাস্ত সৈনিক মো. সুমন মুন্সিকে আটক করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ জুন ২০২৫ সকাল ৭টায় র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালির দুর্গম পাহাড় থেকে হাফিজ উল্লাহকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য মালামালও উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করে।

এর ধারাবাহিকতায় ২৭ জুন ২০২৫ বিকাল ১৯:০০ টায় র‌্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মরাগাছতলা এলাকা থেকে পলাতক আসামি ও অপহরণ চক্রের অন্যতম মূলহোতা সিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com