1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সেন্টমার্টিনের পর্যটন শিল্পের বিকাশে চালু হলো ওয়েবসাইট, মিলবে সব তথ্য

✍️ প্রতিদিনের বাংলাদেশ •

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ৬:৫০ পিএম

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পর্যটন শিল্পের বিকাশে এবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে চালু করা হয়েছে ওয়েবসাইট। মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে চালু হওয়া mysaintmartinbd.com নামের সাইটটিতে এখন সেন্টমার্টিন ভ্রমণের সব তথ্য ও পর্যটকদের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

 

একই সঙ্গে এটিতে দ্বীপের স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা নিজের ঘরকে পর্যটকের জন্য ভাড়া প্রদান করে এর নাম, ফোন নম্বর, ভাড়া মূল্য যেমন রয়েছে তেমনি রয়েছে আবাসিক হোটেল ও রিসোর্টের তথ্যও।

 

সরকারি সিদ্ধান্ত মতে, ডিসেম্বর ও জানুয়ারিতে দ্বীপটি রাত্রিযাপন করার সুযোগ রয়েছে। পর্যটন ব্যতীত সারা বছর সেন্টমার্টিনে বিভিন্ন সরকারি-বেসরকারি, গবেষণাসহ বিভিন্ন কাজে যেসব মানুষ চলাচল করে তাদের দ্বীপের যাওয়ার অনুমতি নিয়ে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয়। কিন্তু এখন তা আর হবে না। এই ওয়েবসাইটে অনলাইন অনুমতি ব্যবস্থা করে রয়েছে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি মাসে কক্সবাজার থেকে বিভিন্ন পর্যটকবাহী জাহাজ যাতায়াত করবে এবং রাত্রিযাপনের সুযোগ রয়েছে। কমিউনিটি পর্যটনের ধারণা থেকে ব্যক্তিগত উদ্যোগে সাইটটি তৈরি করা হয়েছে।

 

তিনি বলেন, দুই মাসের সীমিত পর্যটনে বিলাসবহুল হোটেল রিসোর্টের চাকচিক্যে ঢাকা পড়ে যাচ্ছে স্থানীয় মানুষের ছোট ছোট হোটেল ও বাসাগুলো। এই বিষয়টিকে মাথায় এনে সেন্টমার্টিনের জনগণকে সীমিত ট্যুরিজমের মাঝেও আয় বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন শতাধিক স্থানীয় মানুষের ঘরবাড়ি ও ছোট হোটেলকে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করেছে; যার মাধ্যমে পর্যটকরা সরাসরি স্থানীয় মানুষের বাসা/গেস্টরুম বুক করতে পারবেন। এতে কম খরচে স্থানীয় জনজীবন উপভোগ করা যাবে এবং সেইসঙ্গে সেন্টমার্টিনবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম খুঁজে পাবেন পর্যটকরা।

তিনি আরও বলেন, এই ওয়েবসাইট থেকে সেন্টমার্টিন সম্পর্কিত সব তথ্য, জাহাজের টিকিট লিংক, সব দর্শনীয় স্থানের তালিকা, সময়সূচি, ভাড়া, গুরুত্বপূর্ণ নম্বরসমূহ, সরকারের নির্দেশনা ও এক সাইটে সব হোটেল ও হোম স্টের দুই শতাধিক আবাসন সম্পর্কিত তথ্য পাবেন পর্যটকরা। এ ছাড়া সাইটটিতে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ, হাসপাতাল, ইউপি চেয়ারম্যানের ফোন নম্বরের পাশাপাশি দ্বীপে এলাকাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের নিয়োগ করা বিচকর্মীর নাম ও ফোন নম্বর।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com