1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

আফগানিস্তানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ৭:৫৬ পিএম

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭১ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে অন্তত ১৭ শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে। হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, বাসটি ইরান থেকে কাবুলের দিকে যাচ্ছিল এবং যাত্রীরা সবাই আফগান নাগরিক ছিলেন। বাসটির অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় বাসটি প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এর কিছুক্ষণ পর বাসটি একটি জ্বালানিবাহী ট্রাককে আঘাত করলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বহু যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

 

নিহতদের মধ্যে ট্রাকের চালক, তার সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রী—এই চারজন ছাড়া বাকি ৬৭ জন ছিলেন বাসযাত্রী। দুর্ঘটনা থেকে মাত্র তিনজন বাসযাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।

নিহত বাসের যাত্রীরা ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন এবং সরকারি আদেশে আফগানিস্তানে ফিরছিলেন। আফগানিস্তান সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজারেরও বেশি আফগান নাগরিক দেশে ফিরে এসেছেন।

উল্লেখ্য, আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নতুন নয়। দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগেও, গত ডিসেম্বরে একটি জ্বালানি ট্যাংকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com