1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে

কক্সবাজারে ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার, এলজি ও কার্তুজ উদ্ধার!

✍️ এন. এ সাগর •

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১১:২০ এএম

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে সদর মডেল থানার একটি আভিযানিক দল। এসময় বাস টার্মিনাল থেকে বাজারঘাটা অভিমুখে আসা একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে সিএনজিতে থাকা তিন যাত্রী পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তিনজনকেই আটক করে।

গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশিতে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিল।

গ্রেফতারকৃতরা হলেন—
১) সাইফুল ইসলাম প্রকাশ ইকবাল (৩০), পিতা- মৃত খোরশেদ আলম, দক্ষিণ রুমালিয়ারছড়া, পিটি স্কুল এলাকা, ৭নং ওয়ার্ড, কক্সবাজার সদর।
২) মো. রিদুয়ান হোসাইন (২০), পিতা- মো. ইউনুছ, করিম সিকদারপাড়া, ৬নং ওয়ার্ড, ভারুয়াখালী, কক্সবাজার সদর।
৩) মো. ফাহিম (২০), পিতা- মো. বাবুল, একই এলাকার করিম সিকদারপাড়া, ৬নং ওয়ার্ড, ভারুয়াখালী, কক্সবাজার সদর।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, জেলা পুলিশের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত এসব অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com