1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে

কক্সবাজারে নাশকতা এড়াতে সেনাবাহিনীর বিশেষ অভিযান

✍️ আব্দুল লতিফ বাচ্চু •

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ৮:২২ এএম

তৎকালীন ফ্যাসিস্ট সরকারের ঘোষিত ‘লকডাউন’ ও পরিকল্পিত নাশকতা প্রতিহত করতে কক্সবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।

 

কক্সবাজার শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল এলাকা, বিমানবন্দর রোড, লালদীঘিরপাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা সদস্যদের নিয়মিত টহল দেখা যাচ্ছে। পাশাপাশি লিংক রোড, রামু, কোটবাজার এবং উখিয়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করছে তারা।

 

সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে র‍্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাও নাশকতা রোধে অভিযানে অংশ নিচ্ছে। এসব অভিযানের ফলে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হতে পারেনি বলে জানা গেছে।

 

১৩ নভেম্বরের লকডাউন উপলক্ষে পূর্বঘোষিত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না দেওয়ার লক্ষ্যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেশ ও দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী সার্বক্ষণিক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com