1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

✍️ এন. এ সাগর •

প্রকাশিত: ১১/০১/২০২৬ ১২:২৯ পিএম

কক্সবাজারের চকরিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে জয়নাল আবেদীন (৪০) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৫ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারিক হাকিম মো. আবু হানিফ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. তওহীদুল আনোয়ার।

দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের শাহরিয়ার পাড়ার মৃত আবু তালেবের ছেলে। ভুক্তভোগী নারী একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার বাসিন্দা।

মামলার নথির বরাতে পিপি মো. তওহীদুল আনোয়ার জানান, ২০১৭ সালের ১৬ জুন সন্ধ্যায় রমজানের তারাবির নামাজ আদায়ের জন্য ভুক্তভোগীর পরিবারের পুরুষ সদস্যরা স্থানীয় মসজিদে গেলে ওই নারী ঘরে একা ছিলেন। এ সুযোগে জয়নাল আবেদীন ও তার সহযোগী ছমি উদ্দিন ওই নারীকে ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী নারী চকরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ তা নথিভুক্ত না করায় তিনি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এজাহার দায়ের করেন। আদালতের নির্দেশে পরে পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। ২০১৮ সালের ৮ এপ্রিল আদালত মামলাটি আমলে নেন এবং ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত জয়নাল আবেদীনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। অপর আসামি ছমি উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com