1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

চকরিয়ায় মৃত মুরগী জবাই করে বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ৮:০৩ এএম

চকরিয়া পৌরশহরের সোসাইটি কাঁচাবাজারে দিনেদুপুরে মৃত মুরগী জবাই করে বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মৃত মুরগী জবাই করে বিক্রির অভিযোগে মোহাম্মদ কালু নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকালে চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুপায়ন দেব জরিমানা আদায় করেন।

চকরিয়া পৌরসভা স্যানিটরি ইন্সপেক্টর মো. হায়দার আলী বলেন, পৌরশহরের সোসাইটি কাচাঁবাজারে এক মুরগী ব্যবসায়ী মৃত মুরগী জবাই করে বিক্রির অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভুমি) রুপায়ন দেব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় মৃত মুরগী জবাই করে বিক্রির অভিযোগে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়া অভিযানে বাজারের বিভিন্ন মুদির দোকানে মালামাল বিক্রিতে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ প্রদান করেন। ভবিষ্যতে মূল্য তালিকার না টাঙ্গালে জরিমানা করার সতর্কতা প্রদান করেন।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। তিনি বলেন, মৃত মুরগী জবাই করে বিক্রির অপরাধে অভিযুক্ত দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই বাজারের মুদির দোকানগুলোকে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে ভেজাল বিরোধী এধরণের অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com