1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চোরাকারবারি খালে ঝাঁপ দিলেও সীমান্তে ৮০ হাজার ইয়াবা জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১০/২০২৫ ৪:২৪ এএম

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদক পাচারকালে চোরাকারবারি খালে ঝাঁপ দিয়ে মিয়ানমারের পালালেও জব্দ করা হয়েছে ৮০ হাজার ইয়াবা।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

 

এক বার্তায় বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার হচ্ছে খবর পেয়ে উখিয়ার বালুখালীস্থ সীমান্ত পিলার বিপি-২৮ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবি। রাতে মিয়ানমারের দিক থেকে ০১ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। চোরাকারবারি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের দিকে চলে যায়। পরে খালপাড়ে লুঙ্গির মধ্যে মোড়ানো দুটি পলি প্যাকেট উদ্ধার করা হয়। যার ভেতরে ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।

 

উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com