1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

টেকনাফে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতিকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ১২:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গুলিসহ এক কুখ্যাত দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও টেকনাফ থানা পুলিশের একটি বিশেষ টিম হ্নীলা রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়। এসময় তল্লাশিতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com