1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস: ২৮ রোহিঙ্গা ও আশ্রয়দাতা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ১১:৪১ এএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ২৮ জন রোহিঙ্গা শরণার্থী ও একজন আশ্রয়দাতা আটক হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের পশ্চিম শিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করছে। এমনকি কেউ কেউ জায়গা কিনে ঘরবাড়ি নির্মাণেরও চেষ্টা করছে। তারা ক্যাম্পের বাইরে এসে খুন, ছিনতাই, মাদকপাচার, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজার ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।

র‌্যাব-১৫ এর অভিযানে আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয়দানকারী স্থানীয় একজন ব্যক্তিকেও আটক করা হয়েছে।

আটককৃত আশ্রয়দাতার পরিচয়—
বোরহান উদ্দিন (১৮), পিতা মৃত রশিদ আহম্মেদ, মাতা মৃত শাহানা আক্তার, সাং—কানজর পাড়া, ০৫নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি; বর্তমান ঠিকানা—পশ্চিম শিকদার পাড়া, ০৫নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার।

র‌্যাব সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান প্রতিরোধে র‌্যাব-১৫ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com