1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার

টেকনাফে দাঁড়িপাল্লার স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ১২:৪৮ এএম

উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর পক্ষে টেকনাফের সাবরাং ইউনিয়নে দাঁড়িপাল্লার স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (৭ নভেম্বর) আসরের পর সাবরাং ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে আনন্দমিছিলটি পথসভায় রূপ নেয়। এতে স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, সরোয়ার কামার সিকদার, শাহ মুহাম্মদ জুবাইয়ের, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল, এবং এডভোকেট আব্দুল আমিন।

 

বক্তারা বলেন, ন্যায়-নীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com