1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে যৌথ অভিযানে শতাধিক ভুক্তভোগী উদ্ধার, অস্ত্র ও আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ২:৫৭ পিএম

কক্সবাজারের টেকনাফ সদরের রাজাছড়া এলাকার গহীন পাহাড়ে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে চলছে ব্যাপক তল্লাশি।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত শতাধিক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পাহাড়ি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও একাধিক আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

 

অভিযান চলমান থাকায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাজনিত কারণে স্থানীয়দের চলাচল সীমিত করে দেওয়া হয়েছে।

 

বিজিবি ও র‍্যাব সূত্রে জানা গেছে, গহীন পাহাড়ে দীর্ঘদিন ধরে একটি অপরাধী চক্র আস্তানা গেড়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ কারণে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com