1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

টেকনাফে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ৫:৩২ পিএম

কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বিএসপি পোস্ট এলাকার নাফ নদীর পাড়ে এ অভিযান চালানো হয়।

 

র‍্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-বিজিবির একটি যৌথ দল জানতে পারে, নাফ নদীর সীমান্ত ঘেঁষা ওই এলাকায় ইয়াবার একটি চালান পাচার হচ্ছে। তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং ২ বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এসময় দুই পাচারকারী নদী সাঁতরে কেওড়া বাগানে পালিয়ে যায়।

 

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com