1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

ডগ ‘জন’ এর দক্ষতায় ইজিবাইকের সিটের নিচে লুকানো ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ৭:৫৫ এএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা তাদের প্রশিক্ষিত কুকুরের নৈপুণ্যে ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ৩৪ বিজিবির অধীনস্থ রেজুখাল চেকপোস্টের একটি নিয়মিত তল্লাশি দল অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির প্রশিক্ষিত ডগ “জন”-এর বিশেষ দক্ষতায় সোনাপাড়া হতে কক্সবাজারগামী একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ইজিবাইকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক এবং একটি Vivo Y90 মডেলের স্মার্টফোনসহ শওকত আলী (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

 

তিনি টেকনাফ উপজেলার জাঁলিয়া পাড়া, লেংগুর বিল এলাকার জাফর আলমের পুত্র।

 

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল প্রচলিত আইনে মামলা রুজু সাপেক্ষে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com