1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বাংলাদেশের ফুটবলের ‘গেম চেঞ্জার’ হবে রামু, আসছে ফিফার ৮৮ কোটি টাকার টেকনিক্যাল সেন্টার চাকরি হারাচ্ছেন যে ৩৩ এসপি চীনা করিডোর: মিয়ানমারের গৃহযুদ্ধ ও ভারতের টেনশন প্রধান বাধা অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন ভিক্ষা করে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচনী তহবিলে, বদলে পেলেন নতুন ঘর সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নতুন কর্মপরিকল্পনা: টেকনাফকে অপরাধ মুক্ত করতে বার্তা এমপি শাহজাহান চৌধুরীর ফেরার কথা বলে আ.লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা: সোহেল তাজ

ধানের শীষের ব্যানার-ফেষ্টুনে ছেয়ে গেছে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ৯টি ওয়ার্ড!

✍️ শফিক আজাদ •

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ৪:৩৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য বান্দরবান জেলার ৩০০ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে জেলার বিভিন্ন আনাচে-কানাচে প্রচার-প্রচারণা শুরু করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। বিশেষ করে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নে ব্যাপক আকারে প্রচারণায় নেমেছে নেতাকর্মীরা।

 

জানা গেছে, শুক্রবার থেকে উপজেলার ৫ ইউনিয়ন যথাক্রমে-নাইক্ষ্যংছড়ি সদর, দোছড়ি, বাইশারী, সোনাইছড়ি ও ঘুমধুমে ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নির্দেশে ধানের শীষ প্রতীকের পক্ষে একযুগে ৪৫টি ওয়ার্ডে ব্যানার, ফেষ্টুন উত্তোলন করতে দেখা গেছে।

 

সরজমিন ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, বান্দরবান ৩০০ নং আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে প্রতিটি ওয়ার্ডে ব্যানার, ফেষ্টুন ঝুলছে।

 

এ বিষয়ে জানতে চাইলে ঘুমধুম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দায়িত্ব প্রাপ্ত বিএনপি নেতা হায়দার আলী কোম্পানী বলেন, উপরের নির্দেশে ইতিমধ্যে তারা প্রচারণা শুরু করে দিয়েছে।

 

একই বিষয়ে জানতে চাইলে ঘুমধুম ৮নং ওয়ার্ডে দায়িত্বে নিয়োজিত সাংবাদিক শফিক আজাদ জানান, ঘুমধুম ইউনিয়ন এর দায়িত্ব প্রাপ্ত আমিরুল কবির রাকিবের নির্দেনায় আমরা প্রতিটি পয়েন্টে ব্যানার-ফেষ্টুন উত্তোলন করেছি। এতে সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী একটি আমেজ সৃষ্টি হয়েছে।

 

ঘুমধুম ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত আমিরুল কবির রাকিবের সাথে কথা বলে জানা গেছে, জেলা এবং উপজেলার নির্দেশনামতে, এক সাথে ঘুমধুম ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে শতাধিক ব্যানার-ফেষ্টুন তুলা হয়েছে।

 

তিনি আরো বলেন, ইতিমধ্যে ৯ টি ওয়ার্ডে ব্যানার, ফেষ্টুন উত্তোলনের জন্য ১১জনকে  দায়িত্ব দেওয়া হয়েছে।  তারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে সমন্বয় করে এই কাজ সম্পন্ন করবেন । এরা হলেন-ঘুমধুম ১,২,৩ নং ওয়ার্ড মো: শাহজালাল, মোস্তাফিজুর রহমান সোহাগ ও মোহাম্মদ আলম মেম্বার, ৪ নং ওয়ার্ডে খায়রুল আমিন, ৫ নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান ও সাইফুল ইসলাম রুবেল, ৬ নং ওয়ার্ডে সাইফুল সিকদার, ৭ নং ওয়ার্ডে গফুর সওদাগর, ৮ নং ওয়ার্ডে সাংবাদি শফিক আজাদ এবং ৯ নং ওয়ার্ডে মোঃ হায়দার কোম্পানি।

 

উল্লেখ্যে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, নির্বাচনী মাঠ ততই সরগরম হয়ে উঠছে।  এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আগামী মাসের প্রথম সপ্তাহে বা আরও প্রায় এক মাস পর। কিন্তু এরই মধ্যে অনানুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হয়ে গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com