1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৫ দিনে ৪ জনের মৃত্যু: চকরিয়ায় সড়কে ঝরল শিশুসহ ২ প্রাণ আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা : প্রধানমন্ত্রী উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

নাফ নদী থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ৩:২০ এএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

বুধবার (৩ ডিসেম্বর) নাফ নদী টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালি অংশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

 

জেলেরা হলেন— টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার বাসিন্দা আবুল কাশেসের ছেলে মো. সেলিম (৫০) ও উনচিপ্রাং ৩ নম্বর ওয়ার্ড রইক্ষ্যংয়ের অলি হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮)।

 

স্থানীয় জেলেদের বরাত দিয়ে হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, বুধবার ভোররাতে নাফনদীর ঝিমংখালি এলাকায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে দু’জন জেলেকে আটক করে, তবে বাকিরা দ্রুত সরে গিয়ে পালাতে সক্ষম হন।

তিনি আরও জানান, মাছ শিকার করার সময় নদীতে কুয়াশা ও হালকা অন্ধকার ছিল। আরাকান আর্মির সদস্যরা জেলেদের কোনো সীমান্তের অংশ থেকে আটক করেছে তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।

আরাকান আর্মির হাতে দুই জেলে আটকের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অবগত করেনি জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com