1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২ এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী দুই কমিটির দায়িত্বে কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নাফ নদী থেকে ৫ নৌকাসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ১১:৫৭ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এ সময় জেলেদের ব্যবহৃত হস্তচালিত পাঁচটি কাঠের নৌকাও আটক করা হয়। গতকাল শুক্রবার বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীসংলগ্ন নাফ নদ থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়।

আটকদের মধ্যে দুজন বাংলাদেশি এবং চারজন রোহিঙ্গা নাগরিক।

 

বাংলাদেশি দুজন হলেন—হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়ার আবুল হাসেমের ছেলে মো. সেলিম এবং রইক্ষ্যং গ্রামের অলি হোসেনের ছেলে রিয়াজ উদ্দীন।

 

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, ঝিমংখালী সংলগ্ন নাফ নদে মাছ ধরার সময় ছয় জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে গেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। জেলেদের মধ্যে দুজন বাংলাদেশি ও চারজন রোহিঙ্গা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন।

তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি। খোঁজ নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com