1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী দুই কমিটির দায়িত্বে কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই

উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী দুই কমিটির দায়িত্বে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ১১:১৬ পিএম

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি ‘জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য হয়েছেন।
সম্প্রতি সংসদীয় অধিবেশনে কমিটি দুটি গঠন করা হয়। বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাবসংক্রান্ত স্থায়ী কমিটি সংসদে উত্থাপিত বেসরকারি সদস্যদের বিল পরীক্ষা ও পর্যালোচনা এবং তা সংসদে পেশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। পাশাপাশি বিলের ওপর আলোচনার সময় নির্ধারণ, আইন প্রণয়নে সহায়তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ফাইল ও তথ্য তলবের ক্ষমতাও রয়েছে এ কমিটির।
একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিতে শাহজাহান চৌধুরী দায়িত্ব পাওয়ায় উখিয়া-টেকনাফের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রশাসন ও বেসরকারি বিলসংক্রান্ত কমিটিতে তাঁর অবস্থান কক্সবাজার অঞ্চলের মানুষের অধিকার আদায় ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com