1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ৫:২৪ এএম

ঝালকাঠির নলছিটি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাবেক সভাপতি মো. শিহাব চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার খাদ্য গুদাম সড়কে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম।

 

আটককৃত মো. শিহাব চৌধুরী খোঁজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা ও নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরীর ছেলে। তার বাড়ি নলছিটি পৌর শহরের থানার পুল এলাকায়।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম বলেন, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com