1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু

নেপালের পরিস্থিতি দেখে দুশ্চিন্তায় মোদী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ৩:১১ পিএম

নেপালে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি নিয়ে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনাও করেছেন তিনি।

মঙ্গলবার নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক পোস্টে মোদী বলেন, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব থেকে ফিরে আসার পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেপালের ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি। নেপালে সহিংসতা হৃদয়বিদারক। অনেক তরুণের প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত।

ভারতীয় প্রধানমন্তী আরও বলেন, আমাদের কাছে নেপালের স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নেপালে আমার ভাইবোনদের শান্তিকে সমর্থন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

On my return from Himachal Pradesh and Punjab today, a meeting of the Cabinet Committee on Security discussed the developments in Nepal. The violence in Nepal is heart-rending. I am anguished that many young people have lost their lives. The stability, peace and prosperity of…

— Narendra Modi (@narendramodi) September 9, 2025

দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ।

তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে মঙ্গলবারও বিক্ষোভ চালিয়ে যান। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com