1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মিয়ানমার সীমান্তে গুলি ও মাইন বিস্ফোরণের প্রতিবাদে টেকনাফে মশাল মিছিল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০১/২০২৬ ৭:০৪ পিএম

মিয়ানমার সীমান্ত থেকে গুলিতে বাংলাদেশি শিশু আহত ও স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক আহত হওয়ার প্রতিবাদে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং স্টেশনে মশাল মিছিল করেছেন স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়, ফলে প্রায় আধা ঘণ্টা সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ থাকে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে হোয়াইক্যং বাজার থেকে ‘ছাত্র-জনতার’ উদ্যোগে মশাল মিছিলটি শুরু হয়ে তেচ্ছি ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসময় সীমান্ত এলাকায় বারবার এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান স্থানীয়রা। বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

তারা জানান, সীমান্ত এলাকায় বারবার গুলি ও বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সমস্যা সমাধানে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তারা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে হোয়াইক্যং এলাকার ফজল করিমের ছেলে মো. হানিফ (২৮) নাফ নদীতে মাছের প্রজেক্টে কাজ করার সময় আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়, তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মশাল মিছিল চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

উল্লেখ্য, এর আগে রোববার মিয়ানমারের ওপার থেকে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ১০ বছর বয়সী মেয়ে হুজাইফা আফনান মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com