1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাদমান জামী চৌধুরী

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ২:০৫ পিএম

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উখিয়া উপজেলার সদস্য সচিব ও রাজাপালংয়ের জনতার চেয়ারম্যান হিসেবে খ্যাতি অর্জন করা  তরুণ রাজনীতিবিদ সাদমান জামী চৌধুরী।

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর আয়োজনে শনিবার (১৮ অক্টোবর ) বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত ‘বর্তমান প্রেক্ষাপটে সু-শাসন ও মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এই অ্যাওয়ার্ড প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি(অবসরপ্রাপ্ত)  বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান, অ্যাডভোকেট মো. মনির হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সচিব এস. এম. আনোয়ার হোসেন অপু, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর মহাসচিব এম. এইচ. আরমান চৌধুরী।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে সাদমান জামী চৌধুরী বলেন, এই পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সমাজে ন্যায়, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমি সর্বদা কাজ করে যাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ মো. আমির হামজা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এ এইচ এম আসাদুজ্জামান মিঠু।

অনুষ্ঠানে মানবাধিকার, সমাজসেবা ও সুশাসনে অবদান রাখা বিভিন্ন শ্রেণি-পেশার গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাদমান জামী চৌধুরী দীর্ঘদিন ধরে উখিয়া অঞ্চলে সমাজসেবা, তরুণ নেতৃত্ব বিকাশ এবং মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com