1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ১:১১ পিএম

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম কুতুবদিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানে ধৃত আসামি মোঃ শামীম (২০), পিতা- আব্দুল আজিজ, মাতা- শমীমা আক্তার, সাং— কুতুবদিয়া পাড়া, ০৩নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন— এর মুরগির খামারের ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, খামারের উত্তর-পূর্ব কোণ থেকে কসটেপ মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাটিতে ৫টি ইয়াবার “কাট” ছিল, প্রতিটি কাটে ৫০টি নীল জিপার পলিপ্যাক। প্রতিটি পলিপ্যাকে ২০০ পিস করে মোট ১০ হাজার ইয়াবা ছিল।

 

এভাবে মোট উদ্ধার করা ইয়াবার সংখ্যা দাঁড়ায় ৫০,000 (পঞ্চাশ হাজার) পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

 

উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করে শামীমকে আটক করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় এফআইআর নং—৮৪, তারিখ— ২৪ নভেম্বর ২০২৫ এবং জি আর নং—৮৫৩ রুজু করা হয়েছে।

 

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com