1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু

কক্সবাজারে নবাগত পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের যোগদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ৬:৪৯ এএম

কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ.এন.এম সাজেদুর রহমান।

 

রবিবার (৩০ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে কক্সবাজার জেলা পুলিশের সর্বোচ্চ দায়িত্বে যোগদান করেন।

 

এ.এন.এম সাজেদুর রহমান বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি পুলিশ সুপার, এসবি (স্পেশাল ব্রাঞ্চ), ঢাকা এবং পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

 

দায়িত্বভার গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তিনি কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। পর্যটননগরী কক্সবাজারকে নিরাপদ রাখতে অপরাধ নিয়ন্ত্রণে সকলের আন্তরিক সহযোগিতা কামনাও করেন তিনি।

 

এসময় কক্সবাজার জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com