1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের মহেশখালী সফর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ১০:০৫ এএম

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর পিটার ডি হাস কক্সবাজার সফর করেছেন।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে স্পিডবোটে মহেশখালী যান। সেখানে তারা কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট-হোপ হাসপাতাল পরিদর্শন করেন।

 

এসময় তারা হাসপাতাল চত্বরের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং এক্সিলারেট এলএনজি টার্মিনাল সম্পর্কিত কার্যক্রমও ঘুরে দেখেন। অনুষ্ঠানে হোপ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরে প্রতিনিধি দলটি বড় মহেশখালীতে আরও একটি কর্মসূচিতে অংশ নেয়। তবে সেই কর্মসূচির বিস্তারিত জানা যায়নি।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফর শেষে বুধবার বিকালেই তারা ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com