1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও হত্যাকাণ্ডে জড়িত ৩ জন গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ৮:২৪ এএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালায় ডাকাতির সময় উখিয়ার বালুখালীর যুবক, দুই সন্তানের জনক মাহমুদুল হক হত্যার ঘটনায় অবশেষে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

চকরিয়া থানা পুলিশের নিরবচ্ছিন্ন ও ঝুঁকিপূর্ণ অভিযানে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে পাহাড়ি গহীনে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ, থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার এবং উপপরিদর্শক আরকানুল ইসলাম। অভিযানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল শনাক্তের পর সরাসরি সম্পৃক্ত তিন ডাকাতকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রশি, ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, একটি কালো মানিব্যাগ এবং একটি হেলমেট উদ্ধার করা হয়েছে। এসময় অভিযানে ওসি তৌহিদুল আনোয়ার আহত হয়েছেন বলেও জানা গেছে।

এদিকে সোমবার বিকেল ৫টার দিকে চকরিয়া থানায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে মহাসড়কে রশি টানিয়ে ডাকাতি ও খুনের ঘটনায় পুলিশের সফল অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও নবনিযুক্ত ওসি তৌহিদুল আনোয়ার সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, থানার আওতাধীন যেকোনো অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com