1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ ডাকাত গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ২:১৯ পিএম

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী এলজি, কার্তুজ ও লোহার হাতুড়িসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে চকরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ এবং ডাকাতির কাজে ব্যবহৃত লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলো,  পূর্ব বড় ভেওলা ইউপির সিকদার পাড়ার মৃত জালাল আহমদের পুত্র জিসান (২০), সাহারবিল কোরালখালীর কালু ফকিরের পিতা আব্দুল্লাহ (২২) ও পূর্ব বড় ভেওলা ইউপির পূর্ব কালাগাজী সিকদার পাড়ার বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ শাহজাহান (৪২)।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা চকরিয়া থানা এলাকা ছাড়াও আন্তঃজেলার বিভিন্ন স্থানে অন্যান্য ডাকাত দলের সাথে ডাকাতি করে আসছিল।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com