1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় সড়ক অবরোধ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ৮:০৮ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক অবরোধ করে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করছেন স্থানীয় বাসিন্দারা।

 

রোববার(৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শত শত মানুষ মহাসড়কে জড়ো হয়ে অবস্থান নেন। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মূল সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা ‘সড়ক, সড়ক, সড়ক চাই—ছয় লেন সড়ক চাই’, ‘আপোশ নয় রাজপথ, রাজপথ, রাজপথ’—ইত্যাদি স্লোগানে মুখর ছিলেন। বিক্ষোভের ফাঁকে ফাঁকে গান গেয়ে আন্দোলনের মনোভাব প্রকাশ করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কটি এখন “মৃত্যুফাঁদে” পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে দুর্ঘটনায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটছে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যা জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। ফলে, বাধ্য হয়েই সড়ক অবরোধ-সহ আন্দোলনে নামতে হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা।

তাদের দাবি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শুধু স্থানীয় মানুষের জন্য নয়; দেশের সামগ্রিক অর্থনীতি, পর্যটনশিল্প, রোহিঙ্গা শিবিরে ত্রাণ পরিবহনসহ নানা খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করলেও দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের বহু অংশ এখনও সরু, কোথাও ঢালু, আবার কোথাও তীব্র বাঁক রয়েছে—যা বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। বিশেষত রাতে লবণবাহী ট্রাক চলাচলের কারণে সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায় বলে দাবি করেন তারা।

 

অবরোধের ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com