1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

টেকনাফে অটোরিকশার যাত্রী সেজে মাদক পরিবহন, ১৬ হাজার ইয়াবাসহ মোস্তাক গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ৮:৪৩ এএম

টেকনাফে অটোরিকশার যাত্রী সেজে মাদক পরিবহন, ১৬ হাজার ইয়াবাসহ মোস্তাক গ্রেফতার

 

কক্সবাজারের টেকনাফে অটোরিকশার যাত্রী সেজে ইয়াবার চালান বহনকালে ১৬ হাজার পিস ইয়াবাসহ মোস্তাক আহম্মদ (৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে খরেরমুখ চেকপোস্ট থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তর দিকে শিশুপার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে ২ বিজিবি’র একাধিক টহল দল অভিযানে অংশ নেয়। এসময় সাবরাং থেকে আসা একটি সন্দেহজনক অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হলে যাত্রী মোস্তাকের হাতে থাকা শপিং ব্যাগ থেকে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ১৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মোস্তাক আহম্মদ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল গ্রামের সুলতান আহমেদের ছেলে। তার কাছ থেকে ১৬,০০০ ইয়াবা ছাড়াও ২টি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) এবং নগদ ৫,০৬৫ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com