1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো

টেকনাফে ডুবন্ত ফিশিং বোট থেকে ৬ জেলে জীবিত উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ৬:৩৬ পিএম

কক্সবাজারের টেকনাফ উপকূলে সমুদ্রে ডুবন্ত একটি ফিশিং বোট থেকে ৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ২৪ আগস্ট রবিবার এমভি আবুল হাশেম নামের ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৬ জন জেলেসহ সমুদ্রে যায়। পরদিন ২৫ আগস্ট দুপুরে মাছ ধরে ফেরার পথে শাহপরীর গোলারচর সংলগ্ন এলাকায় প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে বোটটি ডুবতে থাকে।

 

তিনি আরও জানান, স্থানীয় এক জেলে মোবাইল ফোনে বিষয়টি কোস্ট গার্ডকে জানালে দ্রুত স্টেশন সেন্ট মার্টিন থেকে উদ্ধার অভিযান চালানো হয়। অভিযান শেষে ৬ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

 

উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহের পর বোট মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড নিশ্চিত করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com