1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

টেকনাফে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ১০:১২ এএম

কক্সবাজার জেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৫ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি যৌথ আভিযানিক দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-বিজিবি জানতে পারে, সীমান্ত দিয়ে পাচারকৃত ইয়াবার একটি চালান লোহার পোল্টন সংলগ্ন সড়কে পৌঁছাবে। তথ্যের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর রাতে যৌথ দলটি সেখানে অভিযান চালায়। এসময় হাতেনাতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তির নাম মো. ছলিম (৩০), পিতা-মো. জাহিদ হোসেন, মাতা-রশিদা বেগম, ঠিকানা বুথিডং, মায়ানমার।

 

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com