1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

টেকনাফে সিএনজিযোগে ইয়াবা পরিবহনের সময় এক যাত্রী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ২:৪৪ পিএম

কক্সবাজারের টেকনাফে যাত্রিবাহী সিএনজিযোগে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, হ্নীলা থেকে টেকনাফগামী একটি যাত্রিবাহী সিএনজি তল্লাশির জন্য থামানো হলে বিজিবির নারকোটিক্স ডগ ‘মেঘলা’ তল্লাশি কার্যক্রমে অংশ নেয়। এ সময় ডগটি সিএনজিতে থাকা এক যাত্রীর শরীরের দিকে বারবার ঘ্রাণ নেয় এবং মাদকের উপস্থিতি সংকেত দেয়। এরপর সন্দেহভাজন যাত্রীকে তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ভাঁজে লুকানো ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

অভিযানে আটককৃত ব্যক্তির নাম মজিউল্লাহ (২৮)। তিনি কক্সবাজারের উখিয়ার ২৫নং আলীখালী এফডিএমএন ক্যাম্পের ব্লক-ডি/৬ এর বাসিন্দা। তার বাবার নাম সোনা আলী এবং মায়ের নাম নুর নাহার।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত মজিউল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com