1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নতুন বাংলাদেশ গড়তে দ্বীনি শিক্ষার মাধ্যমে সু-নাগরিক তৈরি করতে হবে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০১/২০২৬ ৪:৩৩ এএম

নতুন বাংলাদেশ গড়ার জন্য দ্বীনি শিক্ষার মাধ্যমে সু-নাগরিক তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

 

শনিবার (১০ জানুয়ারি ) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উনচিপ্রাং আল-মাদ্রাসাতুল ইসলামিয়া মুহিউচ্ছুন্নাহ-এর ৮০তম বার্ষিক সভার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

স্থানীয় প্রবীণ আলেমেদ্বীন মাওলানা ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আনোয়ারী বলেন, বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে দ্বীনি শিক্ষা বিস্তার ও নৈতিকতা সম্পন্ন নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমাজ ও রাষ্ট্র গঠনে এই ধারাকে আরও শক্তিশালী করতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি জয়নাল আবেদীন, সমাজ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল আমিন, আজিজুর রহমান, মাদ্রাসার পরিচালক মাওলানা তাহের গাজী, মসজিদের খতিব মাওলানা শাহ আলম, মুফতি ওমর ফারুক রহমানীসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com