1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

প্রাইভেটকারে লুকানো ১০হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ৫:৪৮ পিএম

কক্সবাজারে মাদক পাচারবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্টের একটি আভিযানিক দল।

 

সোমবার(২ ফেব্রুয়ারি) সকালে রেজুখাল চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়,৩৪ বিজিবি’র অধীনস্থ রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত তল্লাশিদল নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। সকাল আনুমানিক ৭টার দিকে বিজিডি-১০৮৩ ডগ জন ও বিজিবিকেএম’র বিশেষ দক্ষতায় পরিচালিত তল্লাশিকালে প্রাইভেটকারটির ভেতরে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় ১০হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় টেকনাফ আলীর ডেইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. ফেরদৌস (৩০) কে গ্রেফতার করা হয়।অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃত আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন,”গ্রেফতারকৃত আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com